সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

হাইকোর্টে স্থগিত বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক :

পালাগানে আল্লাহকে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ওই মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিতার করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারী) হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল নোমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আসলাম। এ মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ২০২১ সালের ২৫ অক্টোবর রিতাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে। রিতার সঙ্গে অভিযুক্ত অন্য দুই আসামি হলেন শাজাহান ও ইকবাল হোসেন। একটি পালাগানে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ২০২০ সালে ৩১ জানুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান। ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলার ব্যাখ্যায় তিনি বলেন, পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা ‘মহান আল্লাহকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন’। আর তা ইউটিউবে ছড়িয়ে পড়ে। মামলার পরদিনই রিতা দেওয়ান ইউটিউবে এসে ক্ষমা চেয়েছিলেন। এরপর একই বছরের ২০ অক্টোবর পিবিআইর পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান মামলার তদন্ত করে তিনজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। সে প্রতিবেদন আমলে নিয়ে আদালত রিতাসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আত্মসমর্পণ করে জামিন নেন রিতা।