সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির পাম্প হাউজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন।

আহতরা হলেন-শাজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)।

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মোটর ও ইলেকট্রিক তার পুড়ে গেছে বলে জানা যায়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতাবস্থায় পাঁচজন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

—-ইউএনবি