সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

না’গঞ্জে গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও

নারায়ণগঞ্জে চরম গ্যাস সংকটে ভুগছে মানুষ। গ্যাসের অভাবে মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।

অবশেষে নিরুপায় হয়ে আবাসিক এলাকার চুলায় পর্যাপ্ত গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও করেছে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’।

তিতাসের বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস অফিসের প্রধান ফটকের সামনে ঘেরাও কর্মসূচি ও মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা।

এ সময় নিরাপত্তার স্বার্থে তিতাস কর্যালয়ের মূল ফটক বন্ধ করে দেন কর্তৃপক্ষ।

মানববন্ধনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর উদ্দিন আহমেদ।

এসময় নুর উদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের অধিকার চেয়েছি, কারও দয়া চাইনি। বৈশ্বিক পরিস্থিতির কথা বলে আমাদের যৌক্তিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আপনারা প্রয়োজনে আপাতত ভোর থেকে দুপুর পর্যন্ত আবাসিক চুলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করেন। দুপুর থেকে সন্ধা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রেখে রাত ১১টা পর্যন্ত সচল রাখেন।

বিদ্যুতের মতো করে রেশনিং সিস্টেমে নিয়ে আসেন। আপনারা তিতাস কর্তৃপক্ষ যদি আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ভাষা না বুঝেন, তবে মনে রাখবেন নারায়ণগঞ্জ সব আন্দোলন সংগ্রামের সূতিকাগার। এছাড়া আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দেন। নয়তো টিকতে পারবেন না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, পপি রানি সরকার প্রমুখ।

—-ইউএনবি