সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে বিকট শব্দ, অল্পের জন্য রক্ষা

ফাইল ছবি

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিকট শব্দে বিমানের একটি বোয়িং উড়োজাহাজের চাকা ফেটে (পাংচার) গেছে।

এসময় পুরো উড়োজাহাজে ঝাঁকুনি শুরু হয়। এতে আতংকিত হয়ে পড়েন উড়োজাহাজটির ১৪৮ যাত্রী।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ওসমানী বিমানবন্দরেরর রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে এতে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও এ ঘটনার পর থেকে ওসমানীতে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ রয়েছে।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ১২টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল।

উড়োজাহাজটি রানওয়েতে যাত্রা শুরুর পরপর বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়। এসময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়।

এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয় জানিয়ে এই ফ্লাইটের যাত্রী মোস্তাক হায়াত খান বলেন, ‘হঠাৎ করে বিকট শব্দ হয়। এরপর বিমানটিতে ঝাঁকুনি শুরু হয়। এতে যাত্রীদের সকলেই আতংকিত হয়ে পড়েন। কেউ কেউ চিৎকারও শুরু করেন।’

মোস্তাক হায়াত বলেন, ‘ঝাঁকুনি শুরু হলে পাইলট বিমানের গতি কিছুটা মন্থর করেন। এরপর আবার উড্ডয়নের চেষ্ঠা করেন। তখন ফের ঝাঁকুনি শুরু হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন পেছনের চাকা পাংচার হয়েছে।’

তিনি বলেন, এ ঘটনার পর প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের লাউঞ্জে আনা হয়।

চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে ওসমানীতে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ওই উড়োজাহাজের চাকা মেরামতের কাজ শুরু হয়েছে। মেরামতের পর এটি রানওয়ে থেকে সরিয়ে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সচল করা হবে।

বিকালের দিকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণে যাত্রীদের কোন ক্ষতি হয়নি জানিয়ে হাফিজ আহমদ বলেন, আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাবে।

—-ইউএনবি