সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণের পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় মঙ্গলবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। আর দুপুর ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

দুপুর আড়াইটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—-ইউএনবি