সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

শুটিংয়ে ফিরলেন শিল্পা

অনলাইন ডেস্ক :

তিন সপ্তাহ পরে শুটিংয়ে ফিরলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এরইমধ্যে শুটিং শুরু করেছেন তিনি। রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-র আগামী পর্বে তাকে বিচারকের আসনে দেখা যাবে। এই শোর তারকা বিচারক শিল্পা শেঠি। অপর দুই বিচারক হলেন নির্মাতা অনুরাগ বসু ও কোরিওগ্রাফার গীতা কাপুর। এই শো-র শুরু থেকেই শিল্পা কাজ করছেন। চার মৌসুমেই বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই মৌসুমের একটি পর্বে সবশেষ তাকে তারকা শিল্পী বাদশাহর সঙ্গে নাচতে দেখা যায়। শিল্পার অনুপস্থিতিতে এই তিন সপ্তাহে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, রিতেশ দেশমুখ- জেনেলিয়া ডিসুজা দম্পতি, সোনালি বেন্দ্রে ও মৌসুমী চ্যাটার্জি। অন্যদিকে, ১৯ জুলাই রাতে মুম্বই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, পর্নো বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। তিনি এখন কারাগারে রয়েছেন।