সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

এসএসসি দুই পরীক্ষার্থী হলো- পাটকেলঘাটা ডাকবাংলোর তত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)। তারা দুজনই পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। তারা রবিবারের পরীক্ষায়ও অংশ নিয়েছিল।

পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক বলেন, আকাশ ও অংকুশ সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়। বিনেরপোতা ব্রিজ পার হয়ে অল্প একটু যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় দুই কিশোর। আকাশ মোটরসাইকেল চালাচ্ছিল বলে জানতে পেরেছি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেয়ে কিশোর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়েছে বলে আমরা জানতে পেরেছি।

—-ইউএনবি