সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রাজনীতি প্রসঙ্গে বর্ষা : আ‘লীগ থেকে ডাকলে যেতেই পারি

অনলাইন ডেস্ক :

‘আওয়ামী লীগ থেকে নির্বাচনী প্রচারণায় ডাকলে যেতেই পারেন’ বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। চলতি বছরই মুক্তি পাবে তাঁর ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা। ব্যক্তিজীবনের নেত্রী হওয়ার ইচ্ছে আছে কি না; সাংবাদিকদের এমন প্রশ্নে বর্ষা বলেছেন, ‘মাঝে মাঝে তো ইচ্ছে করেই যে, আমিও নেত্রী হই। সমাজের মানুষদের একটু সেবা করি। আমাদের দেশে হাজার হাজার মেয়ে পলিটিশিয়ান রয়েছে।

আর সবচাইতে বড় কথা হলো- আমাদের দেশের যিনি মুকুট, মধ্যমণি যিনি, আমাদের প্রধানমন্ত্রীও একজন নারী। তাকে দেখে অনেক ভালো লাগে। যখন সে দেশ, সমাজ, নারী ও শিশুদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেন। তখন মনে হয়, আমিও বাংলাদেশের রাজনীতি অঙ্গনের কোথাও ছোট্ট একটি জায়গায় থেকেও যদি সমাজের জন্য কিছু করতে পারতাম, তাহলে ভীষণ ভালো লাগত। আবার অনেক সময় অনেক ইস্যু থাকে যে দুর্নাম হয়। তখন মনে হয়, যেটা আমি করিনি, সেটা দেখা যাবে আমার ঘাড়েই আসবে। কিন্তু ইচ্ছে আছে, দেখা যাক।’ নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন অনেক তারকা। এ প্রসঙ্গে বর্ষার ভাষ্য, ‘বর্তমানে আমাদের দেশে দুইটা দল।

আওয়ামী লীগ এবং বিএনপি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ থেকে যদি আমাকে বলা হয়, আমাদের কোথাও কোনো একটি জায়গায় আপনাকে একটু প্রচারণা করতে হবে, আপনাকে আসতে হবে। সো তখন একজন সেলিব্রেটি হিসেবে আমি যেতেই পারি। আর এটা দেশের জন্য করা ভালো। যে দল দেশের জন্য ভালো করবে, সেই জায়গায় যাওয়া উচিত। আমার যদি এমন মনেই হয় যে, আমি গেলে অনেক ধরনের কথা হবে। তাহলে আমি সেখানে যাব না। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছার ওপরে নির্ভর করে।’