সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

হালুয়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল লড়ি চালকের

প্রতীকী ছবি

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :

ময়মনসিংহের হালুয়াঘাটে ইটবোঝাই একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে তানভির আহমেদ (২১) নামে এক লড়ি চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে উপজেলার গাঙ্গিনারপাড় ব্রীজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভির আহমেদ উপজেলার গাজীরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামের আব্দুর রশিদের পুত্র বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ঢাকা ব্রিকস ভাটা থেকে ইটবোঝাই করে লড়িটি গাঙ্গিনারপাড় ব্রীজের কাছে আসা মাত্রই কিছু বুঝে উঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্বপার্শ্বে ডোবায় পড়ে যায়।

এসময় স্থানীয়রা উদ্ধার চালালেও খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শাহজাহান মিয়ার সহযোগিতা একটি টিম ঘটনাস্থল থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে।

উদ্ধারকারী ফায়ার সার্ভিসের টিম লিডার নাসির মিয়া বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে দূর্ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত ডোবা থেকে তানভিরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার খবর থানা পুলিশের টহলদল ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মৃতদেহ থানা হেফাজতে নিয়ে যায়।