সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মির্জা ফখরুল আবারও করোনায় আক্রান্ত

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে সর্দি-কাশির সমস্যায় ভুগছিলেন বলে বিএনপি মহাসচিবের কোভিড টেস্ট করা হয় এবং ফলাফল পজিটিভ আসে।

তবে ফখরুলের অবস্থা স্থিতিশীল বলে জানান জাহিদ।

তিনি বলেন, বিএনপির এই নেতার স্ত্রী রাহাত আরা বেগমেরও কোভিড টেস্ট করা হয় এবং তার রিপোর্ট নেগেটিভ আসে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইতোমধ্যে করোনার ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছেন।

২০২১ সালের ১১ জানুয়ারি ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন।

—ইউএনবি