সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০

ছবি: সংগৃহীত

সাভারে সড়ক অবরোধের সময় তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সাভারের আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এই ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে সোমবার থেকে ধর্মঘটে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস বন্ধ ঘোষণা করে ফ্যাশন ফোরাম লিমিটেড গার্মেন্টস কর্তৃপক্ষ।

গতকাল রাতে গেটে লাগানো নোটিশ দেখে শ্রমিকরা বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক অবরোধ করতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

—-ইউএনবি