সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সংসার যুদ্ধের নতুন গল্পে অপূর্ব

অনলাইন ডেস্ক :

গল্পটা একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের। যে ঘরের মূল আয় একটি রেস্তোরাঁ ঘিরে। সংসারে বাবা-মা আর তিন ভাই বোন। হঠাৎ বাবার মৃত্যুর পর সব যেন এলোমেলো হয়ে যায়। কী করবে এখন অসহায় তিন ভাই-বোন? এমন প্রশ্নের উত্তর মিলবে আবেগী গল্পে সাজানো নাটক ‘কাছের মানুষ’-এ। ইমরাউল রাফাতের চিত্রনাট্য ও নির্দেশনায় এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব ও তানিয়া বৃষ্টি। আরও আছেন মনিরা মিঠু ও শরাফ আহমেদ জীবন।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটি সম্পর্কে নির্মা জানান, প্রেমের চিরাচরিত গল্পের বাইরে কিছু করার চেষ্টা করেছেন তিনি। যেখানে একটি সাধারণ পারিবারের অসাধারণ গল্প তুলে ধরার চেষ্টা করেছে। যে গল্পের মাধ্যমে মূলত উঠে আসবে চিরাচরিত বাংলার প্রতিচ্ছবি। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘কাছের মানুষ’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।