সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রংপুরে রাজনৈতিক সম্প্রীতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,রংপুর:

রংপুরে রাজনৈতিক সম্প্রীতির কর্মশালার স্থানীয় সেভেন সিজনস কনভেনশন সেন্টারে এমএএফ (মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম) বুধবার (২৪ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং এই এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টির নেতা (এমএএফ সদস্য); এতে সিএসও ও এনজিওর প্রতিনিধি এবং শহর ও জেলা শাখার বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এমএএফ রংপুর ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইযুথ পলিটিক্যাল ফেলো, মাস্টার ট্রেইনার এবং সিনিয়র পলিটিক্যাল ফেলোদের একটি কমন প্ল্যাটফর্ম। তারা বিভিন্ন সামাজিক সমস্যায় উদ্যোগ নেয় এবং সম্মিলিতভাবে সেসব সমস্যা সমাধানের চেষ্টা করে। এমএএফ রংপুরের মোট সদস্য ৩৯ জন। এই হারমনি অনুষ্ঠানে সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মোট অংশগ্রহণকারী ছিল ৫৫ জন।

এ অনূষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর অঞ্চল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক, মোঃ আলী এজাদ, এমএএফ রংপুরের সভাপতি শাহিদা রহমান জোসনা, বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা, মাফিজুল হক মানটু, শিক্ষাবিদ অধ্যাপক শাহ আলম ,এনজিও ব্যাক্তিত্ব অধ্যক্ষ ফকরুজ্জামান বেন্জু ,প্রেসক্লাব সভাপতি মাহবুব রহামন ব্ক্তব্য রাখেন ।##