সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নতুন ভিসা নীতি শুধুমাত্র গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার জন্য: রাষ্ট্রদূত হাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নতুন ঘোষিত ভিসা নীতি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার জন্য ‘শুধুমাত্র তাদের (যুক্তরাষ্ট্রের) সাহায্য করার উপায়’।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত হাস বলেন, তারা অন্যান্য বিষয়গুলোর মধ্যে নতুন ভিসা নীতি নিয়েও আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র বাংলাদেশি জনগণ, বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশে যারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থনে তাদের প্রতি সমর্থন জানাতে তারা এটি (ভিসা নীতি) করেছে।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠকটি তাদের নিয়মিত বৈঠকের অংশ। ‘আমরা ইউএস-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্ক ক্রমবর্ধমান।’

এর আগে মার্কিন রাষ্ট্রদূত প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন এবং যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে আলোচনা করেন।

আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত হাস বলেছেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে তাদের জন্য ভিসা সীমিত করার নতুন ভিসা নীতি সবার জন্য প্রযোজ্য।’

—-ইউএনবি