সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে ভাইবোন নিহত, আহত ৫

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় অন্য আরেকটি পরিবারের তিনজনসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল- আমিন (৩৫) এবং তার বড় মেয়ে ছালেহা বেগম(৪৫)।

আহতেরা হলেন- মো. নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) ও কন্যাশিশু নুসরাত (৩), অপর যাত্রী রোকসানা (৩০ ) এবং অটোরিকশা চালক শান্ত (২০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদর্শন জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন মারা যান। বাকিদের ঢাকায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার কাজ চলছে। সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

—-ইউএনবি