সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আমার কোনো সুগার ড্যাডি নেই, অন্তরা

অনলাইন ডেস্ক :

ফারিয়া শাহরিন এই মুহূর্তে রয়েছে চীনে। কেন চীনে এ নিয়ে নেটিজেনদের চর্চায় রয়েছেন ব্যাচেলর পয়েন্টের ‘অন্তরা।’ এই চর্চায় কিছুটা প্রতিবন্ধকতাও তৈরি হচ্ছে স্বাভাবিক জীবনে। কেননা এই মুহূর্তে তিনি নেহায়েতই বেড়াতে গিয়েছেন দেশটিতে। ঘুরে বেড়ানোর সময় কটূ কথা চোখে পড়লে নিশ্চই ‘চিল মুড’ থাকে না। আর তাই সকল কৌতুহলীদের জবাব দিয়েছেন তিনি। নিজের ফেসবুকে লিখেছেন, সবাই বিদেশ গেলে কিছু হয় না, আর আমি চায়না আসছি কত মানুষ আমাকে নক করলো। কেন এই উত্তেজনা? আমার কোনো সুগার ড্যাডি আগেও ছিল না, ভবিষ্যতেও থাকার চান্স নাই। আর কুটনি বুড়ি ডাইনি হতাগ্রস্থ আপু আন্টিরা হিংসা লাগলে একটু মাথায় বা শরীরে বরফ দিন, আপনাদের তো আবার আমাকে দেখলে জ্বলে।

লিখেছেন, সুগার ড্যাডি থাকলে এতোদিনে আমার গাড়ি, একটা ফ্ল্যাট থাকতো। খোঁজ নিয়ে দেখেন আমি জিরো। যে টাকা আয় করি সব ঘুরে ঘুরে শেষ করে ফেলি, এই আমার জীবন। চীনে ঘোরাঘুরি করছেন ফারিয়া শাহরিন। শুক্রবার (২৬ মে) দেখা গেল তাঁকে চীনের গ্রেট ওয়াল বা চীনের মহা প্রাচীরে। গত বৃহস্পতিবার তিনি সাংহাই থেকে বেইজিং গিয়েছেন। সেখানে চীনের মহাপ্রাচীরে গিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।