সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজধানীর আদাবরে ভবনের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর আদাবর এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টার চেষ্টায় রবিবার (২৮ মে) দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া ভবন থেকে দুই নারীসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এদিকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর সড়কের আটতলা ভবনের বেইজমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।

—–ইউএনবি