সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঝলক দেখালেন জয়া আহসান

অনলাইন ডেস্ক :

আরব আমিরাতের আবুধাবিতে বসছে ২৩তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) আসর। মধ্যপ্রাচ্যের দেশটিতে যেন বসেছিল তারার মেলা। হঠাৎই এই আয়োজনে হাজির বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। আগামী ২ জুন জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমার প্রচারে জয়া ছিলেন কলকাতায়। ফটোশুটে অংশ নিয়েছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। জয়া আহসান গত শনিবার রাতে নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে আবুধাবিতে আইফার আয়োজনে হাজির হয়েছেন তিনি।

আইফায় জয়ার উপস্থিতি ভক্তদের জন্য বড় চমক হয়ে এসেছে। আইফার আয়োজনে উপস্থিতির ছবিগুলোতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। একটি ছবিতে জয়াকে দেখা যাচ্ছে নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে। বাঙালি এই নির্মাতার হাত ধরেই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন জয়া। অনিরুদ্ধর নতুন সিনেমা ‘কড়ক সিং’ অভিনয় করছেন তিনি। ‘কড়ক সিং’-এ জয়ার সহশিল্পী হিসেবে রয়েছে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাঙ্ঘিসহ অনেকে। অন্য এক ছবি দেখে বিস্মিত জয়ার ভক্তরা।

তাতে জয়াকে দেখা যাচ্ছে হালের আলোচিত বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। গত বছর নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘ডারলিংস’-এ আলিয়া ভাটের স্বামীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন বিজয়। চলতি মাসে সোনাক্ষী সিনহার সঙ্গে ওয়েব সিরিজ ‘দাহাড়’-এ এক সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এই তরুণ অভিনেতা।