সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হালুয়াঘাটে ট্রাকচাপায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :

ময়মনসিংহের হালুয়াঘাটে ভেকুবাহী (এক্সেভেটর) ট্রাক চাপায় মোস্তফা কামাল (৪০) নামে এক পোনা মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের বীরগুছিনা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত্যুবরণ করা মোস্তফা কামাল উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসীকান্দা এলাকার ছমির উদ্দিন শেখের পুত্র। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে এ তথ্যটি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার এসআই চন্দন কুমার পাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে অটোযোগে প্রতিদিনের ন্যয় পোনা মাছ ক্রয় করতে এসেছিলেন নিহত মোস্তফা। ঘটনাস্থলে দাড়িয়ে থেকে অটোচালক কে ভাড়া দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করে। মাথার অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক চালক মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে দ্রুত সটকে পরে ঘটনার অদূরে ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। পরে থানা পুলিশের হস্তক্ষেপে ট্রাকটিকে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও ট্রাকটি কে জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।