সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

গঙ্গাচড়ায় পিবিজিএসআই স্কিমের প্রতিষ্ঠানিকীকরণে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর (এসইডিপির) অধীনে পিবিজিএসআই স্কিমের প্রতিষ্ঠানিকীকরণে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর এসইডিপি প্রকল্পের সহায়তায় মঙ্গলবার (৩০ মে) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসাইন। কর্মশালায় অপারেশন ম্যানুয়াল উপস্থাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম ও একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন। কর্মশালায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।