সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রংপুরে রসিক হনুমানতলা ব্রীজ থেকে চিকলী পার্ক গেট পর্যন্ত আরসিসি রাস্তা ও ফুটপাত নির্মাণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) হনুমানতলা ব্রীজ থেকে চিকলী পার্ক গেট পর্যন্ত আরসিসি রাস্তা ঢালাই, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ ৩কোটি ১৯লাখ টাকার ব্যয়ে শুরু করেছেন রসিক।

গতকাল মঙ্গলবার দুপুরে আরসিসি রাস্তা ঢালাই কাজের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রসিক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

লোকাল গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং ডির্পামেন্ট কোভিড-১৯ (এলজিসিআরআরপি) আওতায় ৩কোটি ১৯লাখ টাকা ব্যায়ে, ৪শ ৫৫ মিটার রাস্তা আরসিসি ঢালাই, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন রসিক ।

এ সময় উপস্থিত ছিলেন রসিক সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু ও ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান শাম্মী বিল্ডার্স এর প্রোপাইটার শাহ জামাল বাপ্পিসহ স্থানীয় সূধীজন।