সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পায়েলের প্রেমে পড়েছেন জোভান ও মনোজ

অনলাইন ডেস্ক :

গল্পটি তুমুল প্রেমের। তিনজন ভালো মনের মানুষের প্রেমের গল্পও বলা যায়। ঘটনাচক্রে তিনটি হৃদয় একসঙ্গে জড়িয়ে যায়। কিন্তু এখানে প্রত্যেকেই নিজের স্বার্থ না দেখে, সর্বদা প্রত্যাশা করে-প্রিয় মানুষটির ভালো হোক। এমনই এক ত্রিভুজ প্রেমের গল্পে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাম রেখেছেন ‘নিজের খেয়াল রেখো’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও মনোজ প্রামাণিক। নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এই গল্পটায় কেউ হয়তো জয়ী হয়, কিন্তু কেউ হেরে গিয়েও সবচাইতে বড় জয় পায়।

কারণ প্রত্যেকেই নির্ভেজালভাবে অন্যের প্রতি বলতে পারে- নিজের খেয়াল রেখো…। মূলত আমার এবারের নির্মাণের মূল বার্তা এটাই। যদিও গল্পের ভেতরে উত্থান-পতন অনেক কিছুই রয়েছে। যেটা না দেখলে অনুমান বা অনুভব করা যাবে না।’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে শিগগিরই নাটকটি উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।