সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শাকিবের সঙ্গে সংসার করতে চান: বুবলী

অনলাইন ডেস্ক :

ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের যত দোষই থাকুক না কেন তার সঙ্গে সংসার করতে চান চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন এ চিত্রনায়িকা। দিনশেষে চিত্রনায়ক শাকিব খানের দোষ খুঁজতে যাবেন না চিত্রনায়িকা শবনম বুবলী। বরং সেগুলো এড়িয়ে শাকিব যেভাবে চান সেভাবেই সংসার করতে চান, এমনটাই জানালেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে বুবলী বলেন, ব্যক্তি শাকিবের দোষের কথা বলতে গেলে অনেক কিছুই সামনে চলে আসে। তবে তাকে সম্মানের জায়গা থেকে দেখি। তাই সে সম্মানের দিক থেকেই সংসার করতে চেয়েছি আমি। সংসার টিকিয়ে রাখতে তাই শতভাগই চেষ্টা করেছেন তিনি। এ প্রসঙ্গে বুবলী জানান, শাকিবের পছন্দকেই সব সময় প্রাধান্য দিয়েছি। সে (শাকিব) যেভাবে চেয়েছে যেমন ফিল্ম ছেড়ে হোক, ফিল্ম করে হোক, কাজ করে হোক বা না করে হোক, চাকরি না করে ১০০ ভাগ সংসার করে হোক যেভাবে ভালো লাগে কিংবা শান্তি লাগে সেভাবেই আমি চেষ্টা করেছি, এখনও করছি।

বুবলী আরও জানান, আপনাকে যে সম্মান করবে আপনি তাকে সম্মান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু শাকিব আমাকে অসম্মান করলেও আমি তাকে কখনই অসম্মান করব না। কারণ দোষ আমার নয়। সংসার ভাঙার প্রসঙ্গে বুবলী জানান, মানসিকভাবে নতুন কোনো সিদ্ধান্ত শাকিব নিতে চাইলে তা নিতেই পারে। তার মানে এই নয়, এজন্য আমাকে অপমান, অপদস্থ করে সে সিদ্ধান্ত নিতে হবে।