সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ধানমন্ডির মেট্রো শপিংমল থেকে ২ কোটি টাকার হীরার গয়না চুরি

ধানমন্ডির মেট্রো শপিং মলে অবস্থিত একটি দোকান থেকে রবিবার (৩১ জুলাই) দুই কোটি টাকার বেশি মূল্যের হীরার গহনা চুরি করেছে ডাকাতরা।

পুলিশ জানিয়েছে, ওইদিন সকাল ১০টার কিছু পরে মেট্রো শপিং মলের তৃতীয় তলায় অবস্থিত ‘ট্রাস্ট ডায়মন্ড’ শোরুমে অন্তত পাঁচজন ডাকাত দোকানের শাটার ভেঙে প্রবেশ করে। এরপর তারা ২ কোটি টাকার বেশি হীরার অলঙ্কার লুট করে পালিয়ে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, শোরুমের শাটার ভেঙ্গে প্রায় দুই কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন হীরার গহনা চুরি হয়েছে।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ওসি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা যাচ্ছে পাঁচজনের একটি দল দোকানে ঢুকছে এবং কিছুক্ষণ পর তারা লুটপাট নিয়ে চলে গেছে।’

ট্রাস্ট ডায়মন্ডের মালিকের বরাত দিয়ে ওসি পারভেজ জানান, তিনি জানতে পারেন মেট্রো শপিং মলের নিচতলায় একটি নতুন শোরুম সংস্কারের কাজ করছেন ট্রাস্ট ডায়মন্ডের মালিক। তাই তিনি ৩য় তলায় একটি দোকান ভাড়া নেন এবং সেখানে হীরার গয়না রাখেন।

সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

—-ইউএনবি