সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফোন হারিয়ে পরীমনিকে খুঁজলেন রাজ

অনলাইন ডেস্ক :

কলকাতার রবীন্দ্র সদন, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র-এর নন্দনে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবে মোট ২৪টি ছবি দেখানো হবে। এতে অংশ নিতে ফেরদৌস, পূর্ণিমা, অপু বিশ্বাস, সাইমন সাদিক, নুসরাত ফারিয়া, শরিফুল রাজসহ অনেকেই গিয়েছেন কলকাতায়। শনিবার রাতে সিনেমা দেখতে গিয়ে ফোন হারিয়ে ফেললেন শরীফুল রাজ। চারিদিকে হন্যে হয়ে খুঁজেও মেলেনি তার সন্ধান। এমন ঘটনার পর তিনি প্রথমেই যোগাযোগ করেন স্ত্রী পরীমনির সঙ্গে।

পরীমনি বলেন, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে আমাকে মেসেজ করেছিলেন। সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। আসন্ন ১০ অগস্ট এক বছর বয়স হবে রাজ্যের। তাই অনেক কিছু পরিকল্পনা করছেন পরী। সম্প্রতি ছেলের অসুস্থতাকে কেন্দ্র করে তার মন মোটেই ভালো ছিল না। ছেলের জন্মদিনের পরেই কলকাতায় যওয়ার পরিকল্পনা রয়েছে তার।