সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘অফিসিয়ালি গ্রাজুয়েট’ হলেন তমা মির্জা

অনলাইন ডেস্ক :

নারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। অভিনয় সামলে রোববার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনেও অংশ নিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন তমা। ‘সুড়ঙ্গ’ সিনেমার দুর্দান্ত অভিনয় করা তমা এই ডিগ্রি অর্জনের নাম দিয়েছেন ‘অফিসিয়ালি গ্রাজুয়েট’। তাঁর সঙ্গে সমাবর্তনে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে তমা মির্জা লিখেছেন, ‘তুমি যদি স্বপ্ন দেখো, তবে তুমি এটা করতে পারবে। সব গ্রাজুয়েটকে অভিনন্দন।’ নিজেকে ‘অফিসিয়ালি গ্রাজুয়েট’ উল্লেখ করে তমা তাঁর বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন।

একই সঙ্গে সমাবর্তনের গাউন পরে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। গেল ঈদে মুক্তি পায় রায়হান রাফির চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক ঘটেছে নিশোর। এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ।