সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

আজ থেকে শুরু হলো শোকের মাস

১৯৭৫ সালের যে মাসে জাতি তার সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছিল, সেই মাস আজ থেকে শুরু হয়েছে।

১৫ আগস্টের হত্যাকাণ্ড জাতির ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। কিছু অসন্তুষ্ট সেনা সদস্য শুধু জাতির পিতাকেই হত্যা করেনি, সঙ্গে তার পরিবারের বেশিরভাগ সদস্যকেও হত্যা করেছে।

আত্মস্বীকৃত খুনিরা অন্ধকার রাতে ১০ বছর বয়সী শেখ রাসেলকেও রেহাই দেয়নি।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান।

বর্বরোচিত হত্যাকাণ্ডের কথা স্মরণ করে জাতি ভারাক্রান্ত হৃদয়ে আগস্ট মাসটিকে শোকের মাস হিসেবে পালন করে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোকের মাস পালনে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

—-ইউএনবি