সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৮ জন। শুক্রবার সকালে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির থানার বাইমাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম জানান, শুক্রবার (৪ আগস্ট) সকাল ছয়টার দিকে একটি মাইক্রোবাসে করে কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে কিশোরগঞ্জের নিকলির উদ্দেশে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চালকসহ ১০জন আহত হয়।

তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশ দুটি ওই দুই হাসপাতালে আছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান এসআই।

—-ইউএনবি