সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

অধ্যাপক পান্না কায়সার আর নেই

শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ আগস্ট) সকাল ৮টা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পান্না কায়সার ছিলেন একাধারে বরেণ্য লেখক, বুদ্ধিজীবি ও সাবেক সংসদ সদস্য। এছাড়াও তার পরিচয় তিনি শহীদ বুদ্ধিজীবী, লেখক এবং রাজনীতিবিদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তরে শহীদুল্লাহ কায়সারকে বাসা থেকে তুলে নিয়ে যায় আলবদর বাহিনী। কিন্তু তার আর ফেরা হয়নি। সংসার ও সন্তানকে সামলেছেন নিজেই। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করার পর করেছেন শিক্ষকতাও।

পরবর্তীতে সাহিত্যাঙ্গনে ছিল তার পদচারণা, হয়েছিলেন সংসদ সদস্যও। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে ১৯৭৩ সালে দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর সভাপতিমণ্ডলীর সদস্য হন পান্না কায়সার। ১৯৯২ সাল থেকে সংগঠনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার কারণে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন সদ্য প্রয়াত বরেণ্য ব্যক্তি পান্না কায়সার।

—-ইউএনবি