সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

৫ ঘণ্টা পর বান্দরবান-থানচির যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক :

বান্দরবানের নীলগিরি এলাকায় ভূমিধসের কারণে পাঁচ ঘণ্টা পর বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। থানচি উপজেলার ইউএনও মো. আবুল মনসুর জানান, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা একটি বড় পাথর অপসারণ করেছে।

যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান থানচি উপজেলা ফায়ার স্টেশনের জ্যোতি বড়ুয়া। তিনি বলেন , সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিন্তু রাস্তায় মা‌টি জ‌মে থাকায় খুবই পি‌চ্ছিল। তাই মোটরসাইকেল খুব সাবধানে চালাতে হবে। রাস্তা পিচ্ছিল হওয়ায় চালকদের সাবধানে গাড়ি চালানোর অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কমকর্তা।

ভোরে অতিবৃ‌ষ্টির কার‌ণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধ‌সে অনেক বড় একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল ও সেনাবাহিনীর ১৬ ইসিবি যৌথভা‌বে চেষ্টা চা‌লি‌য়ে পাথর‌টি সরা‌লে সা‌ড়ে ১২টার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।