সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মুন্সীগঞ্জে ট্রলারডুবি: এখনও নিখোঁজ ৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

রবিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক ওবায়দুল করিম খান জানান, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা করছে।।

এদিকে কোস্ট গার্ডের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ওই এলাকায় নিখোঁজদের খোঁজে কাজ করছে।

শনিবার সন্ধ্যায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর ৪৬ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলার থেকে এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, ২ শিশু ও ৩ নারীসহ ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।

পিকনিকের জন্য ব্যবহৃত ট্রলারটি সিরাজদিখান উপজেলার খেতেরপুর ইউনিয়ন থেকে পদ্মা সেতু এলাকা ঘুরে ফিরছিল।

জেলা প্রশাসক রিপন জানান, দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাল্কহেডটি আটক করা হয়েছে।

—-ইউএনবি