সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গঙ্গাচড়ায় ৫২ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ার মতো জটিল ও দূরারোগ্য রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ৫২ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ২৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (৭ আগষ্ট) উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এসব অসচ্ছল রোগীদের মাঝে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ওসি দুলাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সুবিধাভোগী রোগী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।