সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

২ ঘণ্টা পর আবার মেট্রোরেল চলাচল শুরু

ফাইল ছবি

বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমডিসিএল) ডেপুটি প্রকল্প পরিচালক নাজমুল আহসান ভুইয়া ইউএনবিকে এ তথ্য জানান।

তিনি জানান, শেওড়াপাড়ায় মেট্রোরেল লাইনের বিদ্যুৎ সাবস্টেশনে বৈদ্যুতিক লাইনে বিকল হয়ে এ সমস্যা হয়েছে। বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। শেওড়াপাড়ায় মেট্রোরেলের লাইনে বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় এই সমস্যা হয়েছিল।

তবে দুপুর ১২টার পর আবার মেট্রোরেল চলাচল শুরু করেছে বলেও জানান তিনি।

—-ইউএনবি