সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এক তরফা মজুরি বোর্ডের গেজেট পুর্ণবিবেচনার দাবী চা শ্রমিক ইউনিয়নের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নকে ছাড়া এক তরফা ভাবে চা শিল্পের জন্য বাংলাদেশের মজুরি বোর্ডের প্রকাশিত গেজেটটি পুর্ণবিবেচনার দাবী জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
শনিবার(১২ আগস্ট) বিকেলে তাদের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে এই দাবী জানানো হয়।
প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার, সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, জুড়ি ভ্যালীর সহ সভাপতি শ্রীমতী বাউরি প্রমুখ।
প্রেসব্রিফিং এ সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, মজুরি বোর্ডের কাজ হচ্ছে সব পক্ষের সাথে বৈঠক করে মজুরি বা অন্যান্য বিষয়ে সীদ্ধান্ত নেয়া। কিন্তু মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তাতে আমাদের চা শ্রমিক ইউনিয়নের কেউ ছিলো না। এখানে আমরা গেজেটে অনেকগুলো বিষয় লক্ষ্য করেছি যা চা শ্রমিকদের জন্য অত্যন্ত বিপদজনক হবে। বলা হচ্ছে বছরে মাত্র ৫ % মজুরি বৃদ্ধি হবে, কিন্তু বর্তমান বাজারে বছরে দ্রব্যমূল্যের দাম ৪০-৫০ % বাড়ে। সেখানে শ্রমিকরা কিভাবে খেয়ে পরে বেচে থাকবে। এরকম অনেক বিষয় গেজেটে এসেছে। আমরা এই গেজেটটি পুর্ণবিবেচনার দাবী জানাই। আমরা গেজেটটি আরো ভালো করে দেখে শীঘ্রই প্রতিবাদ সভা ও মানবন্ধন করবো।