সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও এলজিইডির উদ্যোগে সড়কের ধসে যাওয়া অংশ সংস্কার

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা এলজিইডি বিভাগের উদ্যোগে শেখ হাসিনা সেতুর উত্তর পাশে সংযোগ সড়কের ধসে যাওয়া অংশ সংস্কার করা হয়েছে। কয়েকদিনের টানা বর্ষনে রংপুর টু কাকিনা হয়ে বুড়িমারীস্থল বন্দর যাওয়া গুরুপূর্ণ সড়কের মহিপুরে শেখ হাসিনা সেতুর উত্তর পাশে সড়কের একটি স্থান ধসে যায়। গত শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী উপস্থিত থেকে ওই ধসে যাওয়া অংশ সংস্কার করে নেন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, সড়ক ধসের বিষয়টি তাৎক্ষনিক আমাকে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি জানায়। আমি বিষয়িট উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলামকে জানিয়ে তাকে সাথে নিয়ে পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ গ্রহন করি।