সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চট্টগ্রামে ফ্লাইওভারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের ওয়াসা থেকে জি সি মোড়ের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন-নগরীর সদরঘাট থানার মাদার বাড়ির দারোগার হাট এলাকার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান (২৩) এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)। তারা দুজন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। আল ইমরান ইফতি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্র সংসদের সদস্য ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রাত সাড়ে ১০ দিকে খুলশী থানার ওয়াসা ও জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

—ইউএনবি