সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাগেরহাটের দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিন বাইক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৪ আগস্ট) রাতে রামপাল উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসার শেখের ছেলে এনামুল (২৬), বেলাই এলাকার মোতাছেরের ছেলে আরিফ (২৭) এবং ফকিরহাট উপজেলার লাখপুর গ্রামের শুকুর আলীর ছেলে সাইফুল (৩০)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা বাইককে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, ট্রাকটি জব্দ এবং এর চালক ও সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

—-ইউএনবি