সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

খুলনায় পুকুরে ধরা পড়ল ২০ ইলিশ

খুলনার ডুমুরিয়ায় পুকুরে জেলেদের জালে ধরা পড়েছে ২০টি ইলিশ মাছ। প্রতিটি ইলিশের গড় ওজন ৫০০ গ্রাম।

এ খবর ছড়িয়ে পড়লে ওই ইলিশ দেখার জন্য মানুষ ভিড় জমায়। উপজেলার সাহস ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের স্থানীয় অনিমেষ মণ্ডলের পুকুর পাড়ে।

স্থানীয়রা জানান, লতাবুনিয়া গ্রামের অনিমেষ মণ্ডল বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে মাছ ধরতে পুকুরে নামেন। এরপর জালে একে একে ২০টি তাজা ইলিশ মাছ ধরা পড়ে।

খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল জানান, বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ করা নিয়ে এখনো গবেষণা চলছে। দ্রুত এ বিষয়ে সুখবর পাওয়ার আশা করতে পারি।

অনিমেষ মণ্ডল বলেন, পুকুরে ইলিশ পাওয়ায় আমরা আনন্দিত। তবে বিষয়টি অবাক করার মতো। এর আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি। পুকুরে কীভাবে ইলিশ এল তা আমাদের জানা নেই।

তিনি আরও বলেন, আমরা কেউ ইলিশ মাছ পুকুরে চাষ করিনি।

স্থানীয় প্রবীণ জেলে সুকুমার বলেন, নদীর সঙ্গে ওই পুকুরের কোনো সংযোগ নেই। তারপরও ইলিশ পাওয়া গেল। হয়ত বৃষ্টির সঙ্গে নদীর পানিতে থাকা ইলিশের রেণু কোনো না কোনোভাবে পুকুরে প্রবেশ করেছে।

ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, পুকুরে ইলিশ হয়– বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে। তবে এখন দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে।

—-ইউএনবি