সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭

নরসিংদীর শিবপুর উপজেলায় বালুবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. কবির হোসেন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইটাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের সবুজ মিয়া (৩০), টাঙ্গাইলের আল আমিন (৩২), মাদারীপুরের আমিন মিয়া (৩৫) ও আউয়াল (৩৮), বরিশালের আরিয়ান (২৯), জামালপুরের রাজু আহমেদ (৩১) ও সাভারের মাইক্রোবাসচালক নাসির মিয়া (৩২)।

তারা সবাই সাভার এলাকার একটি পোশাক কারখানার কর্মচারী।

কবির বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে ভর্তির পর আরেকজনের মৃত্যু হয়।

পরিদর্শক কবির বলেন, আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

—-ইউএনবি