সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গঙ্গাচড়ায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত ৭৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় গঙ্গাচড়া’র আয়োজনে মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রশিক্ষণের উদ্বোধন করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা আকতার।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল ও রাবিয়া বেগম, পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী। চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন রংপুর মেট্রোপলিটন কৃষি অফিসার শরিফুল ইসলাম, রংপুর পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, গঙ্গাচড়া উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণ শেষে চাষীদের মাঝে পাটবীজ ও সার বিতরণ করা হয়।