সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

দেশের উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

দেশের উত্তরাঞ্চলের বন্যাপ্রবণ নদ-নদীর পানির সমতল বাড়ছে। এতে ব্রহ্মপুত্র-যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করার শঙ্কাও দেখা দিয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীগুলোর পানির সমতল বাড়ছে, যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতলও বৃদ্ধি পাচ্ছে, যা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। বুধবারের মধ্যে তিস্তা নদীর পানির সমতল স্থিতিশীল এবং ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল কমতে পারে। এ সময়ে লালমনিরহাট ও রংপুর জেলার তিস্তা অববাহিকা সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এ ছাড়া একই সময়ে যমুনা নদী ফুলছড়ি, বাহাদুরাবাদ এবং পোড়াবাড়ী পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে মঙ্গলবার (২৯ আগষ্ট) পানির সমতল বেড়েছে ৬৫টিতে, কমেছে ৪০টিতে। আর অপরিবর্তিত আছে চারটি স্টেশনে পানির সমতল।