সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনন(২৩) ও আবির(২৩) তারা দু’জন রাজাপুর অনার্স কলেজের শিক্ষার্থী ছিলেন ও একে অপরের বন্ধু ছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এএসআই) আনছার আলী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনন তার বন্ধু আবিরকে নিয়ে মোটরসাইকেলে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি থেকে নাটোর-পাবনা মহাসড়ক হয়ে রাজাপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান এএসআই।

—-ইউএনবি