সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চিলমারীতে এক সপ্তাহ ধরে পানিতে ভাসছে হরিজন পল্লী

কুড়িগ্রামে চিলমারীতে হরিজন পল্লী এক সপ্তাহ ধরে পানির নিচে তলিয়ে আছে।

সরেজমিন দেখা গেছে, থানাহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় বিলের মাঝে সদ্য নির্মিত হরিজন পল্লীর চারদিকে থৈ থৈ করছে পানি।

হরিজন পল্লীর আশ্রয় নেওয়া বাসিন্দা শ্রী মনি লাল জানান, সামান্য বন্যার পানিতে তলিয়ে গেছে আমাদের হরিজন পল্লী। গত সাত দিন ধরে এভাবে পানিবন্দি রয়েছি আমরা। আর একটু পানি বাড়লে হরিজন পল্লী ছেড়ে চলে যেতে হবে আমাদের।

আশ্রয় নেওয়া বাসিন্দা শ্রী রুমা রাণী বলেন, বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি, সব সময় ভয়ে থাকতে হচ্ছে।

আশ্রয় নেওয়া হরিজন পল্লীর বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে পানি বন্দি থাকলেও এখনও সরকারি বা বেসরকারিভাবে কোনো খাদ্য সহায়তা পাননি তারা।

উপজেলা নিবার্হী কর্মকর্তা( ইউএনও) মো. রাফিউল আলম জানান, হরিজন সম্প্রদায়সহ পানিবন্দি মানুষদের তালিকা করা হচ্ছে। এ ছাড়া হরিজনপল্লীতে মাটি ভরাটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে এই সমস্যা থাকবে না।

—-ইউএনবি