সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের ব্যবসায়ী সোহেল ফরাজী (৩৭) এবং তার মেয়ে নওরীন আক্তার (৫)।

আহতরা হলেন- সোহেল ফরাজীর স্ত্রী মিমি আক্তার (৩২) এবং ছেলে নওসীন ফরাজী (১০)। গুরুত আহত অবস্থায় তাদের ২ জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক ট্রাকচালক শাজাহান সরদারের (৩৮) বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাশেমপুর গ্রামে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী সোহেল ফরাজী, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে একটি মোটরসাইকেলযোগে শরণখোলা থেকে খুলনায় যাচ্ছিলেন। পথে পিলজংগ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ওই মোটরসাইকেল আরোহী ৪ জন গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, দ্রুত তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেল ফরাজী এবং তার মেয়ে নওরীন আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সোহেল ফরাজীর স্ত্রী এবং ছেলেকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, পুলিশ ট্রাক জব্দ করেছে এবং চালককে আটক করেছে। শুক্রবার ২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

—-ইউএনবি