সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়ায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও খোরশেদ আলম (৩৫)।

আহতরা হলেন- নিহত খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।

ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, একটি জমি নিয়ে আব্দুস সাত্তার এবং তার প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলছি।

শুক্রবার সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাকে বাধা দিতে যায়।

এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চার জনকে এলোপাতাড়ি আঘাত করে এতে হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোরশেদ। বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা শুনে জয়নালের লোকরা এসে সাত্তারকে পিটালে সে ঘটনাস্থলে মারা যান।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও কয়েকজন আহত আছে। বিস্তারিত পরে জানানো যাবে।

—-ইউএনবি