সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নিখোজের এক দিন পর বিলের পানি থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

নিখোজের এক দিন পর মেলান্দহ রৌমারী বিলের পানি থেকে উদ্ধার হলো শেরপুরের শ্রীবরদীর এক যুবকের লাশ। ০১ সেপ্টম্বর শুক্রবার দুপুরে মেলান্দহ রৌমারী বিলের পানি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক শ্রীবরদী পৌরসভার মথুরাদী গ্রামের আ: রশিদ ওরফে কাল্টু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২২)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে মেলান্দহ রৌমারী বিলের পানিতে গোসল করতে নামে শফিকুল ইসলামসহ কয়েকজন বন্ধু। রৌমারী বিলের পানিতে ডুব দিয়ে আর ভেসে উঠেনি শফিকুল ইসলাম। পরে ফায়ার সার্ভিস, আত্নীয় স্বজন ও স্থানীয়রা শফিকুল ইসলামকে খোজতে থাকে। এক পর্যায়ে শুক্রবার দুপুরে ওই বিলের পানিতে শফিকুল ইসলামের লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিস, আত্নীয় স্বজন ও স্থানীয়রা। পরে বিলের পানি থেকে লাশ উদ্ধার করে শ্রীবরদী নিয়ে আসেন শফিকুলের স্বজনরা। শফিকুল ইসলাম চার ভাই, তিন বোনের মধ্যে ৬ষ্ঠ।

শফিকুল ইসলামের বড় ভাই নুর ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ি থেকে বের হয়। পরে আমরা জানতে পাই বিলের পানিতে গোসল করতে নেমে শফিকুল ইসলাম নিখোজ হয়েছে। শুক্রবার দুপুরে রৌমারী বিলের পানি থেকে আমার ছোট ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।

শ্রীবরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান কবীর বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিলের পানিতে গোসল করতে গিয়ে শফিকুল ইসলাম লাশ হয়ে ফিরে আসলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।