সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

প্রায় ৫ ঘণ্টা পর দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের একটি অংশের রেললাইনে অবরোধের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে ফের রেল যোগাযোগ শুরু হয়েছে।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা তাদের চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগ এলাকায় সকাল ১০টা থেকে রেল লাইনে বসে বিক্ষোভ শুরু করেন। ফলে ঢাকা ও দেশের বাকি অংশের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায।

তিনি আরও জানান, বেলা আড়াইটার দিকে সাড়ে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

যোগাযোগ করা হলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ইউএনবিকে বলেন, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করায় তাদের চাকরি স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।

শ্রমিকদের দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ হলেই তিনি কর্মী নিয়োগের সুপারিশ করবেন।

—-ইউএনবি