সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে আহত ৯

সিলেটের মিরাবাজারে একটি সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জন সিএনজি পাম্পের কর্মচারী। বাকি চারজন পথচারী। তারা হলেন- রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিস্ফোরিত হলে আগুন লেগে ৯ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। প্রাথমিকভাবে গ্যাসের ভাল্বের দুর্বলতার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।

—-ইউএনবি