সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সিসিইউ থেকে কেবিনে অভিনেতা আফজাল হোসেন

অনলাইন ডেস্ক :

হাসপাতালে চিকিৎসাধীন আফজাল হোসেনকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিষয়টি বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা ও নির্মাতা অনন্ত হীরা। তিনি বলেন, ঠান্ডাজনিত কারণে অগ্রজ অভিনেতা আফজাল হোসেনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সট্রা কেয়ারের জন্য তাকে সিসিইউতে রাখা হয়েছিল। অনন্ত হীরা বলেন, বর্তমানে আফজাল হোসেন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

গত মঙ্গলবার রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। আমরা সব সময় খোঁজ-খবর রাখছি। খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবারও ফিরে আসবেন। জানা গেছে, আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর সোমবার রাতে হার্ট অ্যাটাক করেছিলেন। এরপর তাকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। বেশ কদিন ধরেই তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।