সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পাবনায় বাস-সিএনজি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

পাবনা সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিফাত আল সিফাত (২১) জেলার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। অপর নিহত রুম্মান (২০) চাটমোহরের পার্শ্বডাঙ্গার মহেলা এলাকার মজনু মাস্টারের ছেলে।

পাকশী হাইয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশা ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে অপর দিক থেকে আসা রাব্বি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে বলেও জানান এসআই।

—-ইউএনবি